দান করুন

আপনার অনুদান প্রদান করুন

আগে মাধ্যম নির্বাচন করুন

বর্তমান কর্মসূচি

লোড হচ্ছে...

ভিডিওসমূহ

লোড হচ্ছে...

শিক্ষা

দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে সুশিক্ষিত সমাজ গড়া এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান।

সেবা

দরিদ্রদের স্বাবলম্বীকরণ, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

এটি একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। আমাদের লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবতা, শিক্ষা ও সেবার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের মূল উদ্দেশ্য।

পরিচিতি ও গোপনীয়তা

ভূমিকা
অনন্তপুর মানব কল্যাণ ফাউন্ডেশন একটি সেবামূলক, অরাজনৈতিক এবং কল্যাণধর্মী সংগঠন। মানবতার সেবা, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান লক্ষ্য নিয়ে এই সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা একটি সুন্দর, আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
প্রতিষ্ঠা
অনন্তপুর মানব কল্যাণ ফাউন্ডেশন ৮ সেপ্টেম্বর ২০১৫ ইং সালে কিছু সংখ্যক মানবদরদী উদ্যমী সদস্যের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি উন্নয়নমূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানবতা, শিক্ষা, সেবা ও দারিদ্র্য বিমোচনের আলোকে একটি বৈষম্যহীন, সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা। এসব কল্যাণমূলক কাজের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা। পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করা।
সেবার পরিধি ও নিরপেক্ষতা
ফাউন্ডেশনে কোনো প্রকার বর্ণ, গোত্র, ধর্ম বা ভৌগোলিক বৈষম্য ছাড়াই ক্ষুধার্ত ও অসহায় মানুষের প্রয়োজনকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। আর্তমানবতার সেবায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।
গোপনীয়তা ও নিরাপত্তা
সহায়তাপ্রার্থীদের সাক্ষাতের সময় তাঁদের আত্মসম্মানবোধের প্রতি পূর্ণ খেয়াল রাখা হয়। সহায়তাপ্রার্থীর মর্যাদাহানি ঘটে এমন কোনো কাজ থেকে বিরত থাকা হয় এবং সংগৃহীত সকল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।